মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার সকালে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের মোহামঞ্চদ ফরিদ ও সাইফুল ইসলামের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, এক সপ্তাহ আগে প্রতিপক্ষ সাইফুলের লোকজন হামলা চালালে ফরিদ গ্রুপের জসিম উদ্দিন (৩০) গুরুতর আহত হন। এই ঘটনায় ফরিদের স্ত্রী ইসরাতুন্নেছা বাদী হয়ে গত শনিবার সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা করলে তাঁরা আরও ক্ষিপ্ত হন। পরে এ ঘটনার জের ধরে গতকাল সকাল আটটার দিকে মৌলভীকাটা বাজার থেকে জসিম বাড়ি ফেরার পথে সাইফুলের লোকজন তাঁর ওপর হামলা চালান। এতে জসিমের আর্তচিৎকারে তাঁর ভাই ও স্বজনেরা এগিয়ে এলে তাঁদের ওপরও তাঁরা হামলা চালান। এতে ঘটনাস্থলে তিন নারীসহ ছয়জন গুরুতর আহত হন।পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত জসিম উদ্দিন, মোহামঞ্চদ বাদশাহ (৪০), মনোয়ারা বেগম (২৫), রোকসানা আকতার (২৮), দিলোয়ারা বেগম (৩৮) ও মোহামঞ্চদ আরিফকে (১৫) উদ্ধার করে সকাল ১০টায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বেলা দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।