মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় সাতজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আবদুল মান্নান নামের এক মুঠোফোন ব্যবসায়ীর দোকান ভাঙচুর করেছে। এ সময় প্রতিপক্ষের লোকজনের গুলিতে সাতজন আহত হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ শাহ নেওয়াজ বলেন, সম্প্রতি মুঠোফোনে কলচার্জের বকেয়া নিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনার মুঠোফোন ব্যবসায়ী আবদুল মান্নানের সঙ্গে পার্শ্ববর্তী কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার মোহাম্মদ জয়নালের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জয়নাল তাঁর লোকজন নিয়ে মান্নানের মুঠোফোনের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে জয়নালের লোকজন এলোপাতাড়ি গুলি ছোড়ে।