মহেশখালীতে প্রবীণ দিবস পালিত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে ১ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। এটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন রিকের ব্যবস্থাপক রাশেদুল আনোয়ার।
বক্তব্য দেন রিকের প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদ, সিসিপির প্রকল্প সমন্বয়কারী আলিয়া মান্নান, স্কুল ফিডিংয়ের প্রকল্প সমন্বয়কারী জহিরুল হক, মহেশখালী পৌরসভার প্রবীণ কমিটির সভাপতি ননী গোপাল দে, বড় মহেশখালী প্রবীণ কমিটির আহ্বায়ক আকতার কামাল, হোয়ানক প্রবীণ কমিটির সভাপতি আবদুল করিম, রিকের জ্যেষ্ঠ কর্মকর্তা মহিবুল ইসলাম প্রমুখ।