মহেশখালীতে প্রার্থীদের নিয়ে প্রশাসনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে গতকাল শনিবার সভা করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা পরিষদ সমেঞ্চলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, আবু বক্কর ছিদ্দিক, মোহামঞ্চদ হাবিব উল্লাহ, আনোয়ার পাশা চৌধুরী, আবদুল খালেক চৌধুরী, মোহামঞ্চদ জহির উদ্দিন, মোহামঞ্চদ জাকের হোসেন, মাহবুবুল আলম, আবদুল মোতালেব, হাসান রাসেল প্রমুখ। সভায় ইউএনও মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘন করে অনেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর যত্রতত্র লাগানো হয়েছে পোস্টার।
আচরণ বিধিমালা মেনে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি বিধিমালা লঙ্ঘন করে লাগানো পোস্টার অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান ইউএনও।
সভায় মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার পাশাপাশি প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।