মহেশখালীতে বালুভর্তি ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পাহাড়ের বালুভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ।পুলিশ বলছে, পরিবেশ আইন অমান্য করে পাহাড় কেটে ট্রাকযোগে বালু ভর্তি করে বাইরে পাচার করার সময় ট্রাকটি আটক করা হলেও জড়িত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, অনেক দিন ধরে পরিবেশ আইন অমান্য করেই উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকার স্থানীয় লোকজন পাহাড়ের বালু বাইরে বিক্রি করে আসছে।