মহেশখালীতে বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গতকাল সোমবার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিন জানান, ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার আবু বক্কর নামের এক ব্যক্তির বিয়ে ঠিক হয়। কাল বুধবার এই বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু খবর পেয়ে গতকাল বিকেলে সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন।
বিভীষণ কান্তি দাশ বলেন, এসএসসি পর্যন্ত বিনা বেতনে ওই ছাত্রীর লেখাপড়ার ব্যবস্থা করতে তার বিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।