মহেশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক হাজার ৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া একটি সমঝোতা স্মারক সই করেছে।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং মালয়েশিয়ার সরকারের পক্ষে দাতো সেরি উ তমা এস সামি দেলু সমঝোতা স্মারকে সই করেন। সামি দেলু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অবকাঠামো বিভাগের ভারত ও দক্ষিণ এশিয় অঞ্চলের বিশেষ দূত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।