মহেশখালীতে বিভিন্ন মামলার নয়জন আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত চারজন আসামিসহ নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে গতকাল ভোরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, শাপলাপুর ও ধলঘাটা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নয়জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উকিল আহমদ (২৯), মনির আহমদ (৩৫), মোহাম্মদ জাফর আহমদ (৩৪), মায়মুনা বেগম (৩০), আনোয়ার হোসেন (২৭), নাছির আহমদ (৩৯), আবুল কাসেম (৪০), আবুল হাসেম (৪২) ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হক (৪২)। এদের বিরুদ্ধে নারী নির্যাতন, প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও ওসি জানান।