মহেশখালীতে বিশেষ অভিযান, ৫১ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে দুটি আগ্নেয়াস্ত্র।পুলিশ জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গত মঙ্গলবার সকাল থেকে বিশেষ অভিযান শুরু হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে কুতুবজোম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার নুরুল আলম ওরফে নুরগ্যা ডাকাত (৩৪) ও বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার ‘সন্ত্রাসী’ কামাল পাশা (৩২) রয়েছেন। এ ছাড়া হোয়ানক এলাকা থেকে দুটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ অভিযান চালানো হচ্ছে।