মহেশখালীতে বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ আনিসুল হক, রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সারওয়ার আলম ও বশির উল্লাহ খান। মেলা চলবে ১০ জুলাই পর্যন্ত।