প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আশেকুল্লাহ রফিক। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম ও বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ। সভা শেষে ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ করা হয়। মেলা কাল ৩১ জুলাই পর্যন্ত চলবে।