মহেশখালীতে বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় আটটি স্টল রয়েছে। গতকাল সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম ও যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন স্কুলশিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ করেন।