মহেশখালীতে বড়শি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও কক্সবাজারের মহেশখালী উপজেলা সদরের বাবু দিঘিতে গতকাল শুক্রবার বড়শি উৎসব শুরু হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম জানান, বড়শি উৎসবের জন্য বাবু দিঘিতে ১২টি বাঁশের মাচা বসানো হয়েছে। কোনো ব্যক্তি দিনে দেড় হাজার টাকা দিয়ে একটি মাচায় বসে মাছ শিকার করতে পারবেন। টানা ১০ সপ্তাহ প্রতি শুক্রবার এ উৎসব চলবে।
গতকাল দেখা যায়, মৎস্য শিকারিরা বাঁশের মাচায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন। কারও কারও বড়শিতে ধরা পড়ছে চার-পাঁচ কেজি ওজনের মাছ। এতে তাঁরা বেশ খুশি। আবার আশানুরূপ মাছ ধরা না পড়ায় অনেকে হতাশা ব্যক্ত করেন।
স্থানীয় মৎস্য শিকারি মোহাম্মদ শাহিন বলেন, একবার বড়শি উৎসবে অংশ নিতে প্রায় চার হাজার টাকা খরচ হয়। কিন্তু সেই অনুপাতে মাছ ধরা পড়ে না। তারপরও শখের বসে তিনি মাছ শিকারে এসেছেন।