প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মহিলা সদস্য দিলরুবা ও তাঁর স্বামী আবদুল মালেকের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিএফ কার্ড দেওয়ার নামে তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই দুজনের বিচারের দাবিতে গত রোববার বিকেলে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। দিলরুবা বর্তমানে পলাতক। আর ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মালেককে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, মহিলা সদস্য দিলরুবার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত চলছে। তবে তদন্তে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ওই মহিলা সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।