মহেশখালীতে ভোট গ্রণনা শুরু

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটার দিকে ভোট গ্রহণ শেষ হয়। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ও উত্সব মুখর পরিবেশে ভোট নেওয়া হলেও সাধারণ ভোটারদের উপস্থিত অনেকটা কমছিল।
আদিনাথ মেলা থাকায় গত ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণ হয়নি।
এ প্রসঙ্গে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়েছে। এতে ভোট চলাকালীন সময়ে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, চারটার পর থেকে বেশির ভাগ কেন্দ্রে ভোট গ্রণনার কাজ শুরু হয়েছে। তবে বিকাল ৩টা পর্যন্ত ৫৭ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এ এলাকার মোট ভোটার এক লাখ ৮৮ হাজার ৫শ ২৮। তারমধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৮৭৩ ও নারী ভোটার রয়েছে ৯১ হাজার ৬শ ৫৫ ভোট।