মহেশখালীতে মদসহ এক নারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী থেকে গতকাল সোমবার সন্ধ্যায় চোলাইমদসহ আজবাহার বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান বলেন, পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগডেইল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার চোলাইমদসহ আজবাহারকে (৩০) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এএসআই বলেন, এর আগে মাদক ব্যবসায়ী ওই নারী তিনবার পুলিশের হাতে আটক হলেও সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার এলাকায় মাদক ব্যবসা শুরু করেন।