মহেশখালীতে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলায় প্রসূতি নারীদের নিয়ে ২০ এপ্রিল মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা পার্টনারস ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের (পিএইচডি) উদ্যোগে ৫০০ মা ও শিশুর বিনামূল্যে হিমোগ্লোবিন ও রক্তশর্করা পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসাসেবা দেওয়া হয়।
কুতুবজোম ইউনিয়নের পূর্বপাড়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত এই মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার সিভিল সার্জন কমর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) মো. নোমান হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোহছেন আলী। সমাবেশে উপস্থিত নারীদের বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর জন্ম ও পুষ্টি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রসূতি মায়েদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।