মহেশখালীতে মাদকবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভার দাসি মাঝিপাড়া থেকে মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টা থেকে পুটিবিলা ও দাসি মাঝিপাড়ার কয়েক শ নারী-পুরুষ আর স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী পৌরসভার প্রধান সড়কে এক ঘণ্টার এই মাদকবিরোধী মানববন্ধন করে। ‘দক্ষিণ পুটিবিলা ও দাসি মাঝিপাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র ব্যানারে ‘মাদককে “না” বলুন’ স্লোগান নিয়ে এই মানববন্ধন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কমিটির সভাপতি দলিল আহমদ, সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক, গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাদশা মিয়া প্রমুখ। সমাবেশ শেষে মাদকের আখড়া উচ্ছেদ ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনকে স্মারকলিপি দেওয়া হয়।