মহেশখালীতে মামলার বাদীকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে প্যারাবনের প্রায় ৩০০ গাছ নিধনের ঘটনায় দায়ের করা মামলার বাদী বন বিভাগের বিট কর্মকর্তা আনোয়ার হোসেনকে আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩১ মার্চ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার কালিগঞ্জ মৌজার প্যারাবনের প্রায় ৩০০ বাইনগাছ নিধন করে স্থানীয় ভূমিদস্যুদের নিয়োজিত শ্রমিকেরা। এ ঘটনায় আনোয়ার হোসেন মহেশখালী থানায় মামলা করেন। এতে বাদশাহ মিয়া, মোহাম্মদ আহমদ নবী ও মোহাম্মদ রবিউল্লাহ নামে তিনজনকে আসামি করা হয়। ঝাপুয়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেনের অভিযোগ, মামলা করায় আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।