মহেশখালীতে যুবদলের পাল্টাপাল্টি সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক ইকবাল এক পক্ষের ও পৌর যুবদলের সভাপতি মনজুর আলম অন্য পক্ষের নেতৃত্ব দেন।উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সোমবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ। বিকেলে পৌর যুবদলের উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।