মহেশখালীতে লবণ লুট, বাধা দিতে গিয়ে ছয় শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুর্বৃত্তরা একটি লবণমাঠে হামলা চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার লবণ লুট করে নিয়ে গেছে। তাদের হামলায় লবণমাঠে নিয়োজিত ছয়জন শ্রমিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া এলাকায় স্থানীয় নূরুল হকের লবণমাঠে একদল দুর্বৃত্ত এসে লবণ লুট করতে থাকে। শ্রমিকেরা বাধা দিলে তারা তাঁদের ওপর হামলা চালায়।আহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আলী (৩২), আবদুর রাজ্জাক (২৮), রাজীবুল হাসান (২৫) ও রবিউল হাসানকে (২৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লবণমাঠের মালিক নূরুল হক জানান, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ৫০ হাজার টাকার লবণ লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।