প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে গতকাল শুক্রবার লেখক উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদ আয়োজিত দিনব্যাপী এই লেখক উৎসব ও বইমেলার উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. আবুল কাসেম, জসিম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ।