মহেশখালীতে শান্তিপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও দুপুরের পর অনেক কেন্দ্র ফাঁকা দেখা যায়।
গতকাল সকাল নয়টায় মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিত অনেক কম।
পৌর এলাকার ঘোনারপাড়ার বাসিন্দা মোহামঞ্চদ আমান বলেন, এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারের মাঝে তেমন আগ্রহ নেই। তাই অনেকে ভোট দিতে যাননি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র‌্যাব, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করায় কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসাইন ইব্রাহিম ৩৬ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গতকাল রাত ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের এ ফলাফল ঘোষণা করেন।