মহেশখালীতে শিশু ধর্ষণের শিকার যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার রাতে এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী ধর্ষক সন্দেহে বাসুর আলম (২৪) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। মহেশখালী থানা পুলিশের ভাষ্যমতে, ছোট মহেশখালী ইউনিয়নের একটি মসজিদে গত বুধবার রাত নয়টার দিকে পার্শ্ববর্তী বাড়ির একটি শিশু মাহফিল দেখতে যায়। মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বাসুর কৌশলে শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বাসুর আলমকে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শিশুটির বাবা গত বৃহস্পতিবার দুপুরে মহেশখালী থানায় একটি মামলা করেছেন।