মহেশখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্বপন দে (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এজাহারের বিবরণ অনুসারে, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ওই শিশুটিকে গত শুক্রবার বিকেলে স্বপন নামের এক যুবক রাস্তা থেকে ধরে নিয়ে যান। পরে পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন স্বপনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আহত অবস্থায় ওই শিশুটিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।