মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী ফজল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল পুলিশ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ ১৮টি মামলার পলাতক আসামি ফজল কাদেরকে (৩৫) গ্রেপ্তার করেছে। এর আগে তাঁকে ধরার জন্য পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ফজলকে ধরার জন্য উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার পূর্ব পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা ধাওয়া করে গহিন অরণ্য থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ফজল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় দুটি হত্যা, তিনটি ডাকাতি, তিনটি অস্ত্র আইনেসহ মোট ১৮টি মামলা রয়েছে।