মহেশখালীতে সন্ত্রাসী কালাবদা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন ওরফে কালাবদাকে (৩২) গ্রেপ্তার করেছে। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মোহামঞ্চদ শাহ নেওয়াজ বলেন, সোমবার রাত আটটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কালাবদাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে।