মহেশখালীতে সন্ত্রাসী সিরাজসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার সকালে পৃথক অভিযানে আওয়ামী লীগের নেতা ওসমান হত্যা মামলার পলাতক আসামি সিরাজদোল্লাহ ওরফে সিরাজসহ (৪২) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ নেওয়াজ প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার সকাল আটটার দিকে কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়।