মহেশখালীতে সন্ত্রাসীদের সঙ্গে আনসার সদস্যদের গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে আনসার সদস্যদের গুলিবিনিময় হয়েছে। এতে আনসার কমান্ডারসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আনসার সদস্যরা জাফর আলম (৫০) নামের এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আনসার কমান্ডার মোহাম্মদ আবুল হাসেম (৩০), শ্রমিক মোহাম্মদ এরশাদ (২২), আছমত আলী (৪৫) ও মোহাম্মদ তৈয়ব (৪০)। আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা হয়েছে।