মহেশখালীতে সন্দেহভাজন ডাকাতসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকায় গত সোমবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন ডাকাত দলের সদস্য বলে পুলিশ দাবি করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ মফিজ (৩০), জয়নাল আবেদীন (৪৫) ও মোহাম্মদ ইসমাইল হোসেন (৩০)। তাঁদের মধ্যে মফিজ ডাকাত দলের সদস্য। গত রোববার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের সময় মফিজও ছিলেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যা থেকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা, উত্তর নলবিলা, বড়ুয়াবাজার এলাকা, ইউনুছখালী ও ঝাপুয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত।