মহেশখালীতে সিইসির সার্ভার স্টেশন পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে সার্ভার স্টেশন ও নির্বাচন অফিস পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।পরিদর্শন শেষে তিনি মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, ইউএনও এ টি এম কাউসার হোসেন, ওসি রণজিত কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরীসহ আরও অনেকেই।এর আগে প্রধান নির্বাচন কমিশনার মহেশখালীর আদিনাথ মন্দির ও রাখাইন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন।