মহেশখালীতে সিএইচসিপির সমন্বয় পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলা স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) সমন্বয় পরিষদ গঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ৪ জুন স্বাস্থ্যকর্মীদের এক সভা শেষে এই পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সহকারী মোজাম্মেল হক। এতে বক্তব্য দেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সাদেকুর রহমান, নুরুল আলম, ইকবাল বাহার, স্বাস্থ্য সহকারী মুনির উদ্দিন, আব্দুল মন্নান, ইব্রাহিম খলিল, খালেদ মাহমুদ, ফরিদা ইয়াছমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য স্বাস্থ্য সহকারী নুরুল আলম হেলালিকে সভাপতি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নুরুল আলমকে সাধারণ সম্পাদক ও সাদেকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য–বিশিষ্ট সমন্বয় পরিষদ গঠন করা হয়।