মহেশখালীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে আত্মীয়স্বজনেরা প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
পুলিশ গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নবীর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে।
মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার পুটিবিলা এলাকার ওই স্কুলছাত্রী উপজেলা খাদ্যগুদামের পাশে লাকড়ি নিয়ে বাড়ি ফিরছিল৷ এ সময় নবীর হোসেন নামের এক বখাটে তাকে খাদ্যগুদামের পাশে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।
এলাকাবাসী স্কুলছাত্রীকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে পৌঁছে দিলে আত্মীয়স্বজনেরা গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।