মহেশখালীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের আদলে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ে ৮ আগস্ট স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ২ হাজার ২০০ শিক্ষার্থী নির্বাচনে ভোট দেয়। ভোটাররা সরাসরি ভোটে ১৫ জন প্রার্থীর মধ্যে আটজনকে স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচিত করে। এরা হলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া জান্নাত ফাতেমা, সপ্তম শ্রেণির ছাত্র ইলাফ বিনতে আমিন ও হুজ্জাতুল ইসলাম আরহাম, অষ্টম শ্রেণির ওমর ফারুক ও তানজিম মুহাম্মদ সিয়াম ইকবাল, নবম শ্রেণির অপূর্ব দে এবং দশম শ্রেণির ছাত্র ছৈয়দুল আমিন ও শামু দাশ। নির্বাচন পরিচালনা করে অষ্টম শ্রেণির রাকিবুল হাসান, নবম শ্রেণির মুহাম্মদ একরাম ও দশম শ্রেণির ছাত্র ওয়াকিলুর হক। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল করিম।