মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা বড়ুয়াবাজার এলাকায় গতকাল শুক্রবার বিকেলে পিকআপ ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন। নিহত তিনজন হলেন নুরুল আলম (৩০), রাজিয়া বেগম (২৫) ও মোহাম্মদ কায়েস (২৮)। রাজিয়া বেগম চকরিয়া উপজেলার ছোয়ারপাড়ি এলাকার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি মহেশখালীতে। জানতে চাইলে মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নির্মলেন্দু চাকমা প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।