মহেশখালীতে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আবদুর রহিম (২৪) ও নজির আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, সোমবার রাত আটটার দিকে পৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী আবদুর রহিমকে গ্রেপ্তার করে।
এ ছাড়া একই সময়ে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে পুলিশ মোকতার হত্যা মামলার অন্যতম আসামি নজির আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।