মহেশখালীতে ১৩ দালালের বিরুদ্ধে মামলা, আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার গভীর রাতে মালয়েশিয়াগামী ১৫ জন যাত্রীসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।
পুলিশ বলেছে, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মহেশখালীর দালালেরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার জন্য সড়কপথ দিয়ে মহেশখালীতে আসার সময় তাঁদের আটক করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মহেশখালী চ্যানেল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেন।
মহেশখালী থানার পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে স্বল্প খরচে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৫ ব্যক্তিসহ একটি মাইক্রোবাস সড়কপথে চকরিয়া হয়ে বদরখালী সেতু দিয়ে মহেশখালীতে আসার সময় কালারমারছড়া উত্তরনলবিলার চালিয়াতলী এলাকায় পুলিশ আটক করে।
আটক ব্যক্তিরা হলেন মোক্তার আহমদ, রফিকুল ইসলাম, সহিদ মিয়া, আবু তালেব, মকছুদুর রহমান, মোহামঞ্চদ মনির, মোহামঞ্চদ কবির, মোহামঞ্চদ বাতেন, আল আমিন, রমজান আলী, মোহামঞ্চদ দুলাল, নুর মোহামঞ্চদ, মোহামঞ্চদ মুন্না, মোহামঞ্চদ ইসমাইল ও আবদুল মান্নান। তাঁরা সবাই নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার বাসিন্দা।