মহেশখালীতে ১৫০ একর বনাঞ্চল নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় বন বিভাগের অন্তত ১৫০ একর বনাঞ্চলের বাইন ও ঝাউগাছ বিনষ্ট হয়ে গেছে। ভারী বৃষ্টি ও অমাবস্যার জোয়ারের কবলে পড়ে এসব গাছ নষ্ট হয়ে যায়। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, হামিদার দিয়া চর এলাকায় সৃজিত বনাঞ্চলের বাইনগাছ সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ভেঙে যাচ্ছে। গত ১৫ দিনে ৩০ একর বনাঞ্চলের এক লাখ ৩০ হাজার বাইনগাছ নষ্ট হয়েছে বলে বন প্রহরী মোহামঞ্চদ শাহাব উদ্দিন জানিয়েছেন।বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে বলেন, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ১৬০ একর সৃজিত বনাঞ্চলের অন্তত সাত লাখ বাইন ও ঝাউগাছ নষ্ট হয়ে যায়।