মহেশখালীতে ২০ ফুট লম্বা অজগর ধরা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে গত শুক্রবার গ্রামবাসীর হাতে একটি অজগর ধরা পড়েছে। সাপটি ২০ ফুট লম্বা।স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর কাসেম চৌধুরীর বাড়িতে অজগরটি রাখা হয়েছে। এটি দেখার জন্য শত শত লোক ভিড় করছে।উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান গতকাল প্রথম আলোকে জানান, শুক্রবার সকালে কেরুনতলী এলাকার পূর্ব পাহাড় থেকে অজগরটি কেরুনতলী গ্রামে ঢুকে পড়ে। পরে স্থানীয় লোকজন সাপটি আটক করে।