মহেশখালীতে ২৩ জনের বিরুদ্ধে খুনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল গফুর (৩২) নামের এক যুবককে হত্যার অভিযোগে কক্সবাজারের মহেশখালী থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নিহতের বড় ভাই জাফর আলম বাদী হয়ে অলি আহমদ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে এ মামলাটি করেন।গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের খোশ্যারপাড়া এলাকায় সন্ত্রাসীরা আবদুল গফুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।