মহেশখালীতে ২৫ পরিবারকে অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে গৃহ নির্মাণ করতে অনুদান দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।তিন হাজার টাকা করে ২৫টি পরিবারকে মোট ৭৫ হাজার টাকা দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ, আওয়ামী লীগের নেতা আবু তালেব, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার উপস্থিত ছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, দুর্যোগে দুই শতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অনুদান দেওয়া হয়।