মহেশখালীতে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়িঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার রাত তিনটার দিকে পাহারাদারের গুলিতে মোহামঞ্চদ সলিম উল্লাহ (২৬) নামের এক যুবক নিহতের ঘটনায় গত সোমবার রাতে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।নিহত যুবকের বাবা মোহামঞ্চদ জকরিয়া বাদী হয়ে ঘেরের মালিক সিরাজ মিয়া ওরফে বাশিকে প্রধান আসামি করে মামলা করেন। তবে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।