মহেশখালীর অপহূত স্কুলছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজারের মহেশখালী উপজেলার অপহূত এক কিশোরী স্কুলছাত্রীকে প্রায় দেড় মাস পর বুধবার সকালে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোহামঞ্চদ ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে।মহেশখালী থানা পুলিশের ভাষ্য মতে, গত ২৪ জুন উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার আলতাজ হোসেনের স্কুলপড়ুয়া কিশোরী মেয়ে (১৪) ওই দিন সকালে স্কুলে যাওয়ার পথে জিন্নাত আলী শাহ মাজারের সামনে পৌঁছালে মোহামঞ্চদ ফারুক হোসেনের নেতৃত্বে একদল যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ নিয়ে ওই অপহূত কিশোরীর মামা মোহামঞ্চদ এনামুল হক বাদী হয়ে গত ২ জুলাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মোহামঞ্চদ ফারুকের বিরুদ্ধে একটি মামলা করে।মহেশখালী থানা পুলিশ বুধবার সকালে চট্টগ্রাম পতেঙ্গা থানার কাটগড় এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অপহূত কিশোরী স্কুলছাত্রী ছাদেকা খানমকে (১৪) উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহামঞ্চদ ফারুককে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ফারুককে কক্সবাজার সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।