মহেশখালীর আট হাজার একর বনভূমিতে ৬ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সংরক্ষিত বন ঘোষণা করার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় বনবিভাগের প্রায় আট হাজার একর বনভূমিতে ৬ ধারা জারি করা হয়েছে। চলতি বছরের ১৩ মে ফরেস্ট সেটেলমেন্ট কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহামঞ্চদ জসিম উদ্দিন ১৬টি মৌজার ভূমির ওপর বন আইন ১৯২৭ (২০০০ সালের সংশোধিত) সালের ধারা মোতাবেক হস্তান্তরের ইশতেহার জারি করে। তবে বনভূমির বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।উপকূলীয় বনবিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপকূলীয় বনবিভাগের আওতাধীন বনভূমিগুলো সংরক্ষিত বন ঘোষণা করার জন্য উদ্যোগ নেওয়া হয়। আর সংরক্ষিত বন ঘোষণা করলে এসব বনভূমির ওপর সৃজিত প্যারাবন সহজেই রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।৬ ধারা জারি করা বনভূমির মধ্যে মাতারবাড়ী মৌজার ২৮২ একর ধলঘাটে ১৪২০ একর, সোনাদিয়ায় ২৮৬৭ দশমিক ০২ একর, ঝাপুয়ায় ১৬৩ একর, কালীগঞ্জে ১৫১ একর, কালারমারছড়ায় ১৪০ একর, আমাবশ্যাখালিতে ১১২৮ একর, শাপলাপুরে ৩৩৪ একর, মুকবেকীতে ৬৬ দশমিক ৭৫ একর, নোনাছড়িতে ১০০ একর, দিনেশপুরে ১৩৮ একর, পাহাড় ঠাকুরতলায় ১১০ একর, ঠাকুরতলায় ১২০ দশমিক ৪০ একর, গোরকঘাটায় ২০৭ একর, হামিদার দিয়ায় ৫৩৫ একর ও কুতুবজোমে ২১৭ একর।এসব বনভূমিতে ৬ ধারা জারি করার পর কেউ অনধিকার প্রবেশ করে কোনো ধরনের মাছ ধরা, পোনা আহরণ করা, গাছ, লতাপাতা, ঘাস, মাটি, বালি, পশু-পাখিসহ বনজ সম্পদ সংগ্রহ করতে পারবে না। আইন অমান্য করলে ৬ মাসের জেল ও অর্থদণ্ড হবে।বনবিভাগ সূত্রে জানা গেছে, ঘটিভাঙ্গা মৌজায় বনভূমিতে কমপক্ষে ছয় হাজার একর প্যারাবন সৃজন করা হলেও নানা অজুহাত দেখিয়ে এখন পর্যন্ত ওইসব বনভূমিতে ৬ ধারা জারি করা হয়নি। আর বিট অফিসে লোকবল না বাড়িয়ে শুধু সংরক্ষিত বন ঘোষণা করলেই হবে না, এতে প্যারাবন রক্ষার্থে লোকবল বাড়ানো খুব জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।উপকূলীয় বনবিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর ইকবাল জানান, সংরক্ষিত বন ঘোষণা করার জন্য ১৩ মে উপকূলীয় বনবিভাগের কমপক্ষে আট হাজার একর বনভূমিতে ৬ ধারা জারি করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে ওইসব বনভূমির বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি থাকলে এর বৈধ কাগজপত্র নিয়ে সেটেলমেন্ট কর্মকর্তা ও কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে লিখিতভাবে আবেদন করার সুযোগ রয়েছে। সংরক্ষিত বন ঘোষণা হলেই ভূমিদস্যুদের কবল থেকে বনভূমি সহজেই রক্ষা পাবে।