মহেশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্র সরিয়ে নেওয়ার দািব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও জমির মালিকেরা।
গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকে বলা হয়েছে, সমুদ্র উপকূলে এই কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সামাজিক ও মানবিক বিপর্যয় দেখা দেবে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন উপজেলার হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সিকদার, আবদুল মাবুদ চৌধুরী, সরওয়ার কামাল, জসিম উদ্দিন, ফেরদৌস আহমদ, ব্যবসায়ী মোস্তাক আহমদ, গোলাম কুদ্দুচ ও শতাধিক জমির মালিক।
আওয়ামী লীগের নেতা মীর কাসেম বলেন, মহেশখালীতে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে জমি অধিগ্রহণসহ নানা েক্ষত্রে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার মানুষ ভিটেবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে। তাই প্রস্তাাবিত বিদ্যুৎ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিতে এই স্মারকলিপি।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, স্মারকলিপিটি গ্রহণ করে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছেন।