মহেশখালীর জলদস্যু সম্রাট নাগু কক্সবাজারে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলের জলদস্যু সম্রাট ও স্থানীয় কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ওরফে নাগুকে গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের লিংক রোড থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যায় জলদস্যুর সম্রাট আবদুল গফুর ওরফে নাগু একটি বাসযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে শহরের লিংক রোড এলাকায় পৌঁছালে গোয়েন্দা পুলিশ সদস্যরা ওই বাসটি থামিয়ে তল্লাশি চালান। এতে ওই বাস থেকে নাগুকে গ্রেপ্তার করতে সক্ষম হন তাঁরা। পরে গতকাল শনিবার দুপুরে নাগুকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।