মহেশখালীর সাবেক মেয়রসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রকল্প দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজমসহ ছয়জনের বিরুদ্ধে আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আজিজুল হক সোমবার সন্ধ্যায় মহেশখালী থানায় এসব মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, রাস্তা মেরামত, নালা নির্মাণ, মাটি কাটা, রাস্তায় পিচের আস্তরণ (কার্পেটিং) ইত্যাদির নামে সাবেক মেয়র সরওয়ার আজমসহ ছয়জন আটটি ভুয়া প্রকল্প তৈরি করেন। পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো কাজ না করেই টাকা উত্তোলন করেন আসামিরা। ২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে এই আত্মসাতের ঘটনা ঘটে। আটটি প্রকল্পে মোট ৮২ লাখ ২০ হাজার ১৩৩ টাকা আত্মসাৎ করা হয়।