মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।
মহেশখালীর ওই ১৯ জন হলেন বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ রশিদ মিয়া, কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এলডিপি নেতা সালামত উল্লাহ খান, জাকারিয়া সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান, আমজাদ আলী, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, ওসমান গণি, আবদুল শুক্কুর, সামসুদ্দোহা, মো. জাকারিয়া, নূরুল ইসলাম, আবদুল মজিদ, বাদশা মিয়া, মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী, আবদুল আজিজ ও জালাল। এঁদের মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। এঁরা হলেন সালামত উল্লাহ খান, মোহাম্মদ রশিদ মিয়া, নূরুল ইসলাম, বাদশা মিয়া, ওসমান গনি ও জিন্নাত আলী। অন্যরা পলাতক রয়েছেন।
সংবাদ সম্মেলনে আবদুল হান্নান খান বলেন, মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ১৩টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৯৪ জনকে হত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা হলেন নুরুল ইসলাম।