মহেশখালীর ‘জলদস্যু’ চকরিয়ায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুতার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার মোকারম হোসেন ওরফে জাম্বুকে (৩০) গতকাল বুধবার চকরিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, মোকারম হোসেনের নেতৃত্বে একদল জলদস্যু দীর্ঘ দিন ধরে ডাকাতি করে আসছে। এ ছাড়া তারা নৌকার মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করত।পুলিশ জানায়, গত ১৫ দিনে মোকারম ও তাঁর লোকজনের হাতে সাগরে মাছ ধরতে যাওয়া ১১টি ট্রলার লুটপাটের শিকার হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে চকরিয়া থেকে মোকারমকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।