মহেশখালীর ‘ভূমিদস্যু’ নাগু জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার ভূমিদস্যু হিসেবে পরিচিত স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর ওরফে নাগুকে (৪৫) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে মহেশখালী বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে বন মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে হাজতে পাঠান।বন বিভাগের মামলার পরিচালক মোহাম্মদ আবু বকর প্রথম আলোকে বলেন, সকালে আদালতে হাজির হয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার ওয়ার্ড সদস্য নাগু বিচারাধীন ছয়টি মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাগুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও ওই সব মামলায় তিনি জামিনে আছেন।